সংক্ষেপে সারা দেশ
ইন্টারনেট উত্সব রাজবাড়ীর বালিয়াকান্দিতে পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে গতকাল সোমবার থেকে ‘যুক্তির সুতোয় বুনি তথ্যপ্রযুক্তির জয়গান’ স্লোগানে চার দিনব্যাপী ইন্টারনেট উত্সব শুরু হয়েছে। উপজেলা পরিষদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই উত্সবের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল। উত্সবে আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা ইত্যাদির আয়োজন থাকছে। রাজবাড়ী প্রতিনিধিহাজতে মাদক নাটোর পৌরসভার কোর্ট হাজতে হত্যা মামলার আসামিকে মাদক সরবরাহ করার দায়ে গত রোববার ভ্রাম্যমাণ আদালত নাঈম উদ্দিন (২৫) নামের এক যুবককে এক হাজার টাকা অর্থদণ্ড করেছেন। পুলিশ জানিয়েছে, হত্যা মামলার আসামি নয়ন কুমার চৌধুরীর সঙ্গে দেখা করতে এসে যুবকটি তাঁকে এক পুরিয়া হেরোইন ও গাঁজা সরবরাহ করেন। এ সময় দায়িত্বরত পুলিশ তাঁকে হাতেনাতে ধরে ফেলেন। নাটোর প্রতিনিধি