সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুনর্মিলনীঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী আগামী শুক্রবার। এই বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ইংলিশ ডিপার্টমেন্ট অ্যালামনাই সোসাইটির সভাপতি মাসরুর চৌধুরী জানান, শুক্রবার বেলা তিনটায় ছাত্র-শিক্ষক কেন্দ্রে অনুষ্ঠান শুরু হবে। আয়োজনের মধ্যে রয়েছে স্মৃতিচারণা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ। পুনর্মিলনীতে অংশ নিতে ইচ্ছুক সমিতির আজীবন সদস্যদের জন্য জনপ্রতি তিন শ, সাধারণ সদস্য চার শ ও দম্পতিদের ছয় শ টাকা করে চাঁদা ধার্য করা হয়েছে। বিজ্ঞপ্তি।