সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আখতারুজ্জামান সংসদগাইবান্ধার সাঘাটা উপজেলার উল্যাবাজারে বৃহস্পতিবার আখতারুজ্জামান ইলিয়াস স্মৃতি সংসদ যাত্রা শুরু করেছে। বাংলা সাহিত্যের অন্যতম কথাশিল্পী আখতারুজ্জামান ইলিয়াসের সৃষ্টিকর্ম সর্বসাধারণের কাছে পৌঁছে দিতে এই সংসদ কার্যক্রম শুরু করেছে। এ জন্য স্থানীয় কবি ও নাট্যকার শফিউল আলমকে আহ্বায়ক ও নিজামুদ্দিন লিটুকে যুগ্ম সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি ও সাত সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়। সংসদ আগামী ১৬ ফেব্রুয়ারি ভরতখালী হাইস্কুল মাঠে কথাশিল্পীর জন্মবার্ষিকীতে দিনব্যাপী ইলিয়াস মেলার আয়োজন করেছে। বিজ্ঞপ্তি।হরতাল পালিতকুষ্টিয়া জেলা বিএনপির ডাকে গতকাল বুধবার খোকসা উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদসহ দলের ১৩ নেতা-কর্মীর গ্রেপ্তারের প্রতিবাদে এই হরতাল ডাকা হয়। গতকাল মেহেদীকে কুষ্টিয়া কারাগার থেকে যশোর কারাগারে স্থানান্তর করা হয়েছে। কুষ্টিয়া অফিস।সাত নেতার জামিনবরিশালের গৌরনদীতে হরতালের সময় একটি চালবোঝাই ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় হওয়া মামলায় বিএনপির সাত নেতাকে জামিন দিয়েছেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোস্তাফিজুর রহমান। তাঁরা হলেন: উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শামীম হাওলাদার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রফিক চোকদার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম খলিফা, সদস্য হারুন খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জসিম শরীফ ও আসিফ বাবুল হাওলাদার। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।ছানি অপারেশনপাকিস্তানের প্রখ্যাত ফ্যাকো সার্জন সৈয়দ মো. আসিফ আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে পরবর্তী পাঁচ দিন ঢাকার লায়ন এ. বাদল চক্ষু হাসপাতালে বিনা মূল্যে দরিদ্র রোগীদের চোখের ছানি অপারেশন ও লেন্স সংযোজন করবেন। এ সুযোগ নিতে আগ্রহী রোগীদের আগেভাগেই নাম নিবন্ধনের আহ্বান জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। যোগাযোগ—লায়ন এ. বাদল চক্ষু হাসপাতাল, ই-১৬৩ দক্ষিণ বনশ্রী ইস্টার্ন হাউজিং গোড়ান প্রজেক্ট, ঢাকা। ফোন: ৭২৯৩০৫৪ ও ০১৮৪১৭২২০৯৪। বিজ্ঞপ্তি।