সংক্ষেপে সারা দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওরাল হেলথকম্প্যাক্ট কমিউনিকেশন্স লিমিটেড রাজধানীর অক্সফোর্ড স্কুলের মাধ্যমে আগামী রোববার থেকে ওরাল হেলথ সচেতনতা ক্যাম্পেইন শুরু হচ্ছে। এতে প্রাথমিকভাবে রাজধানীর ১০টি স্কুলের ছয় থেকে ১৬ বছর বয়সী ১০ হাজার ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকেরা সরাসরি উপকৃত হবেন। গত বুধবার ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কম্প্যাক্ট কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ জওহার সা’দাত। আরও উপস্থিত ছিলেন স্পনসর প্রতিষ্ঠান জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোমেনুল হক, কম্প্যাক্ট কমিউনিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান সত্য রঞ্জন দাস প্রমুখ। বিজ্ঞপ্তি।