সংক্ষেপে সারা দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রি হেলথ ক্যাম্পআশিয়ান হাসপাতালের উদ্যোগে গত শনিবার বরুয়ার লেকসিটি কনকর্ডে ‘ফ্রি হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন আশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম ভূঁইয়া, প্রধান নির্বাহী ও চিত্রনায়ক রিয়াজউদ্দিন আহমেদ সিদ্দিকী, ওই হাসপাতালের পরিচালক চিকিৎসক ওহিদা খান চৌধুরীসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় নজরুল ইসলাম ভূঁইয়া বলেন, তাঁদের এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি।চরমপন্থী নিহতকুষ্টিয়ার মিরপুরে গত শনিবার পুলিশের গুলিতে এনামুল হক (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, এনামুল চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ছিলেন। এএসপি (ভেড়ামারা সার্কেল) সি এ হালিম জানান, এনামুল উপজেলার মুচাইনগর গ্রামের রাফেজ মণ্ডলের ছেলে। তাঁর বিরুদ্ধে নয়টি মামলা রয়েছে। কুষ্টিয়া অফিস।