সংক্ষেপে সারা দেশ
পানিতে ডুবে মৃত্যুরাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সাধুখালী গ্রামে গতকাল সোমবার দুপুরে পানিতে ডুবে দুটি শিশুর মৃত্যু হয়েছে। শিশু দুটি হলো: সাধুখালী গ্রামের বিজন বাছার মেয়ে সজনি বাছার (৩) ও গোপালগঞ্জের জলিলপাড়া গ্রামের তপন বাইনের মেয়ে তৃষা (৩)। পরিবার ও পুলিশ সূত্র জানায়, শিশু দুটি ডোবার পাশে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে ডোবা থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়। রাজবাড়ী প্রতিনিধি কারাদণ্ডকিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ফারুক মিয়া (২৫) নামের এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ সূত্র জানায়, গত রোববার স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীর ওড়না ধরে টান দেওয়া ও তাকে ঘুষি মারার অভিযোগে পুলিশ ফারুককে গ্রেপ্তার করে। পরে গত রোববার ভ্রাম্যমাণ আদালত তাঁকে কারাদণ্ড দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদ হাসান বলেন, ঘটনার সত্যতা পাওয়ায় ফারুক মিয়াকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি৮ দফা দাবিআইনবহির্ভূতভাবে বাসা ও দোকান ভাড়া বৃদ্ধি বন্ধ, ভাড়াটিয়াদের কাছ থেকে এক মাসের অগ্রিম না নেওয়া, বাড়িভাড়ার ব্যবসাকে এক শ ভাগ রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করাসহ আট দফা দাবিতে ভাড়াটিয়া ঐক্য পরিষদ গতকাল সোমবার জাতীয় সংসদের স্পিকারের কাছে খোলা চিঠি দিয়েছে। এই আট দফা দাবি সংসদের শীতকালীন অধিবেশনে উপস্থাপন ও পাস করারও দাবি করা হয় চিঠিতে। চিঠিতে বলা হয়, ঢাকাসহ সারা দেশের বাড়ির মালিকেরা ভাড়াটিয়াদের ওপর অমানবিক নির্যাতন করছে। এই নির্যাতনের পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। বিজ্ঞপ্তি।