সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্লুইসগেট দাবি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের কাচারীবাড়ি খালে স্লুইসগেট নির্মাণের দাবিতে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী। গত শুক্রবার বিকেলে স্থানীয় সাপলেজা বাজারে তিন শতাধিক এলাকাবাসী মিছিল বের করে। পরে সাপলেজা টেম্পোস্ট্যান্ডে সমাজসেবক এমাদুল হকের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে বক্তারা বলেন, ২০ বছর ধরে ওই এলাকার প্রায় তিন হাজার হেক্টর জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি।হরিণের মাংসসহ গ্রেপ্তার বাগেরহাটের রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রাম থেকে হরিণের পাঁচ কেজি মাংসসহ বুলবুল হোসেন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, গত শুক্রবার রাতে ঝনঝনিয়া গ্রামে বুলবুলের (২৫) বাড়ি থেকে তাঁকে আটক করে পুলিশ। পরে তাঁর দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী তাঁর ঘর থেকে সুন্দরবনে জবাই করা হরিণের মাংস উদ্ধার করা হয়। বাগেরহাট প্রতিনিধি।