সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবন্ধীদের বিদ্যালয়‘প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সহযোগিতার হাত বাড়িয়ে শিক্ষার সুযোগ দিয়ে তাদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে হবে’—এই স্লোগান সামনে রেখে নীলফামারীর ডোমার পৌর এলাকার চিকনমাটিতে স্থানীয় আশার প্রদীপ প্রতিবন্ধী কেন্দ্রের উদ্যোগে প্রতিবন্ধীদের জন্য একটি বিদ্যালয় চালু করা হয়েছে। গতকাল রোববার বিদ্যালয়টির উদ্বোধন করেন সংগঠনটির সভাপতি বাবু রাম নিওয়াস আগরওয়াল। তিনি বিদ্যালয় পরিচালনার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। নীলফামারী প্রতিনিধি।সংঘর্ষে আহত ৫০ হবিগঞ্জের লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামে গতকাল রোববার পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত ব্যক্তিদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন জানান, হাওরের জমিতে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। রাত নয়টা পর্যন্ত কোনো মামলা হয়নি। হবিগঞ্জ প্রতিনিধি।