সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দোকানে আগুন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার তারাশাইল বাজারে গত সোমবার রাতে দুর্বৃত্তরা দুটি দোকানে আগুন দিয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে একদল দুর্বৃত্ত বাজার পরিচালনা কমিটির সম্পাদক একরামুল হক ফরায়েজীর মালিকানাধীন ফরায়েজী এন্টারপ্রাইজে এবং মামুন ফরায়েজীর গাড়ি মেরামতের কারখানায় পেট্রল ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়। চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। একরামুল হক থানায় অভিযোগ দায়ের করেছেন। চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি। বালতি বিতরণকিশোরগঞ্জের ভৈরব পৌর সদরকে পরিচ্ছন্ন শহরে পরিণত করতে গতকাল মঙ্গলবার সকালে ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে তিন হাজার বালতি বিতরণ করা হয়েছে। সকালে পৌর পরিষদের উদ্যোগে শহরের টিনপট্টিতে বালতি বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এতে পৌরসভার মেয়র মো. শাহিন সভাপতিত্ব করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) তানজিম মো. আজিম, পৌর কাউন্সিলর মাহিন সিদ্দিকী, সাদ বাংলাদেশের প্রধান নির্বাহী সাগর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক, ভৈরব।আহত ২০ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় গতকাল মঙ্গলবার দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার কান্দি গ্রামের মফিজ মিয়া ও আবুল কাসেম মিয়ার মধ্যে জমি নিয়ে মামলা চলছিল। গতকাল সকালে কাসেমের লোকজন ওই জমিতে গেলে মফিজ মিয়ার লোকজন বাধা দেন। পরে উভয় পক্ষের লোকজন দা, বল্লম, লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। গুরুতর অবস্থায় মফিজ মিয়া ও কবির মিয়া নামের দুজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।