সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ীর লাশগাইবান্ধা সদর উপজেলার সোনাইডাংগা গ্রামের একটি বিল থেকে গতকাল বুধবার রেজওয়ান ইসলাম নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকে রেজোয়ানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গতকাল সকালে স্থানীয় লোকজন সোনাইডাংগা গ্রামের বিলে তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। গাইবান্ধা সদর থানার ওসি (তদন্ত) মশিউর রহমান জানান, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। গাইবান্ধা প্রতিনিধি।মাস্টার্স চালুর দাবিপিরোজপুর সরকারি সোহ্রাওয়ার্দী কলেজে মাস্টার্স চালুর দাবিতে গতকাল বুধবার মানববন্ধন হয়েছে। কলেজের প্রশাসনিক ভবনের সামনে ছাত্রছাত্রীরা এ মানববন্ধন করেন। এ সময় শিক্ষার্থীরা বলেন, সরকারি সোহ্রাওয়ার্দী কলেজে প্রায় আট হাজার শিক্ষার্থী রয়েছে। অথচ কলেজে মাস্টার্স চালু না থাকায় অনেক মেধাবী ও গরিব ছাত্রছাত্রী উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। পরে শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ গণেশ চন্দ্র অধিকারীর মাধ্যমে শিক্ষামন্ত্রীর বরাবর সঞ্চারকলিপি জমা দেন। পিরোজপুর প্রতিনিধি।কম্পিউটার মেলা ‘দিনবদলের দীক্ষা, প্রযুক্তি আর শিক্ষা’ স্লোগান সামনে রেখে গতকাল বুধবার থেকে যশোর পৌর কমিউনিটি সেন্টারে শুরু হয়েছে পাঁচ দিনের কম্পিউটার মেলা। বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) যশোর শাখা আয়োজিত এ মেলার উদ্বোধন করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সাত্তার। কম্পিউটার আমদানিকারক ও খুচরা বিক্রির ৩০টি প্রতিষ্ঠান মেলায় কম্পিউটারসামগ্রীর পসরা বসিয়েছে। মেলায় কম্পিউটার উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনটেলের প্যাভিলিয়নও রয়েছে। যশোর অফিস।মামলার সিদ্ধান্তজামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) শিক্ষা কমিটির ১৩ জনের স্বাক্ষর নকল করে রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ নেওয়ার ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে গতকাল বুধবার মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে গতকাল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি আবদুল মালেকের কক্ষে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে এক জরুরি সভা হয়। সভা শেষে ইউএনও জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় স্বাক্ষর নকলকারী অবৈধ প্রধান শিক্ষক নূরুল ইসলামকে বীর বড়বাড়িয়া রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া এবং নীতিমালা অনুযায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমানকে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি।নিহত ১কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) একটি কারখানার বয়লার বিস্ফোরণে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। গতকাল বুধবার সকালে ইপিজেডের নাসা ডেনিমের একটি ইউনিটে ওই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল নয়টায় নাসা ডেনিমের ডায়িং ইউনিটে রং করার একটি বৃহৎ আকারের বয়লারে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে নাসা ডেনিমের ছাদ ভেঙে পড়ে। এতে কারখানার কর্মচারী মনির হোসেন ঘটনাস্থলেই মারা যান এবং ডেপুটি ম্যানেজার প্রবীর কুমার ও ফায়ারম্যান ফারুক হোসেন গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মনির হোসেনের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।