সংক্ষেপে সারা দেশ
শিশুর মৃত্যুচুয়াডাঙ্গার দর্শনা-মুজিবনগর মহাসড়কের দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছিতে গতকাল বৃহস্পতিবার আলমসাধুর ধাক্কায় ফাতেমা খাতুন (৫) নামের এক শিশু নিহত হয়েছে। ফাতেমা কুড়ুলগাছি গ্রামের কুতুব উদ্দিনের মেয়ে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল দুপুরে ফাতেমা তার দাদির সঙ্গে বাড়ি থেকে রায়সা বিলে গোসল করতে যাচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী আলমসাধু ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় চালক আলমসাধু ফেলে পালিয়ে যান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।গৃহবধূর লাশসিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা গ্রামের একটি পুকুর থেকে শেফালী বেগম নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। তাড়াশ থানার ওসি আবদুর রফিক জানান, তিন সন্তানের জননী শেফালী খাতুনের (৪০) লাশ বাড়ির পাশের একটি পুকুরে ভাসতে দেখে গত বুধবার সকালে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। ধারণা করা হচ্ছে, শেফালীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তাঁর স্বামী সাইদুর রহমানকে গ্রেপ্তার করেছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।লোক উৎসব অষ্টম শাহ আবদুল করিম লোক উৎসব ১৫ ও ১৬ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে অনুষ্ঠিত হবে। উৎসবে দেশ-বিদেশের বাউল-গবেষক ও শিল্পীরা উপস্থিত থাকবেন। শাহ আবদুল করিমের ছেলে শাহ নূরজালাল জানান, এখন থেকে প্রতিবছর তাঁর বাবার জন্মদিন ১৫ ফেব্রুয়ারি থেকে দুই দিন উৎসব হবে। সিলেট প্রতিনিধি।ছিনতাইঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গোয়েন্দা পুলিশের পরিচয় দিয়ে ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মহাসড়কের মির্জাপুর উপজেলার দুল্যা মনসুরে এ ঘটনা ঘটে। জানা গেছে, ব্যবসায়ী আবদুর রউফ মির্জাপুরের একটি ব্যাংক থেকে দেড় লাখ টাকা তুলে টেম্পোযোগে কুর্ণীর উদ্দেশে রওনা হন। দুল্যা মনসুর এলাকায় সড়কে একটি সাদা মাইক্রোবাস রেখে টেম্পোর গতিরোধ করা হয়। এ সময় চার ব্যক্তি নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে সব টাকা ছিনিয়ে নেন। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।লাশ উদ্ধারচাঁদপুরে গত বুধবার রাতে ট্রেনের একটি বগি থেকে অজ্ঞাতনামা (৩৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। চাঁদপুর রেলওয়ে (জিআরপি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল্লাহ জানান, কুমিল্লার লাকসাম থেকে ওই লোকাল ট্রেনটি বুধবার রাত সাড়ে নয়টার দিকে চাঁদপুরে এসে পৌঁছায়। এ সময় সব যাত্রী নেমে গেলে বগিতে লাশটি পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যার পর লাশ সেখানে ফেলে রাখা হয়। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চাঁদপুর প্রতিনিধি।