সংক্ষেপে সারা দেশ
সড়ক দুর্ঘটনাফরিদপুরের সালথা উপজেলার সালথা-কালিনগর বাইপাস সড়কের জগনন্দি ইটভাটা এলাকায় গতকাল শুক্রবার বিকেলে দুটি নছিমনের মুখোমুখি সংঘর্ষে নালু পাঠক নামের এক ব্যক্তি নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহত নালু (৬৫) উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা। ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানান উপপরিদর্শক আবুল কালাম জানান, নালুর লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ফরিদপুর অফিস।লাশ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কৃষ্ণপুর এলাকার একটি বাঁশঝাড় থেকে গতকাল শুক্রবার দুপুরে অজ্ঞাতনামা (৩২) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক মিজানুর রহমান জানান, উদ্ধার করা মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ আজ শনিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি। শিবির কর্মী গ্রেপ্তারমৌলভীবাজারের জুড়ী উপজেলায় গতকাল শুক্রবার মুজিবুর রহমান (২৫) নামের ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার ফুলতলা ইউনিয়নের কোনাগাঁও গ্রামে। পুলিশ জানায়, মুজিবুরের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার ঘটনায় জুড়ী থানা এবং দ্রুত বিচার আইনে বড়লেখা থানায় দুটি মামলা রয়েছে। গতকাল বিকেল চারটার দিকে ফুলতলা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি।