সংক্ষেপে সারা দেশ
কারখানা থেকেনাটোরের বিসিআইসি ডিলাররা যমুনা সার কারখানা থেকে সরাসরি ইউরিয়া সার সরবরাহের দাবি জানিয়েছেন। গতকাল রোববার নাটোর হর্টিকালচার সেন্টারে ডিলারদের এক সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, নাটোর বাফার গোডাউন থেকে যে সার সরবরাহ করা হয়, তা অত্যন্ত নিম্নমানের। অধিকাংশ বস্তার সার জমাট বাঁধা অবস্থায় পাওয়া যায়। কৃষকেরা এসব সার না কেনায় অনেক অবিক্রীত রয়ে গেছে। তাঁরা অবিলম্বে কারখানা থেকে সার সরবরাহের দাবি জানান। নাটোর প্রতিনিধি। ১০ ঘর ভস্মীভূতফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুররা গ্রামে গতকাল রোববার বিকেলে অগ্নিকাণ্ডে ছয়টি পরিবারের ১০টি ঘর পুড়ে গেছে। এলাকাবাসী জানান, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে। ফরিদপুর অফিস। তারুণ্যের জাগরণযোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘শাহবাগে আজকের তারুণ্যের যে গণজাগরণ তার মূল বার্তা হচ্ছে, যুদ্ধাপরাধীদের বিচারের দাবির ৪০ বছরের গ্লানি থেকে জাতিকে মুক্তি দিতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে। এ গণজাগরণ থেকে আমাদের মতো রাজনীতিবিদদের শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে।’ গতকাল রোববার ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর ভেলানগরে পদচারী-সেতুর (ফুট ওভারব্রিজ) ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। নরসিংদী প্রতিনিধি।বিআইটি কংগ্রেসহূদেরাগের চিকিৎসায় দেশি-বিদেশি চিকিৎসকদের দক্ষতা বিনিময়ের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে গত ৮ ও ৯ ফেব্রুয়ারি রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত হলো তৃতীয় আন্তর্জাতিক বিআইটি কংগ্রেস। এর আয়োজক বাংলা ইন্টারভেনশনাল থেরাপিউটিকস (বিআইটি)। হূদেরাগের ঝুঁকি এড়াতে ও হূদ্যন্ত্রের সুস্থতা রক্ষায় কাজ করা চিকিৎসকদের (যাঁরা এনজিওগ্রাম/এনজিওপ্লাস্টি করেন) সংগঠন বিআইটি। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, সম্মেলনে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, জাপান ও ভারতের শীর্ষ হূদেরাগ বিশেষজ্ঞরা অংশ নেন। বিজ্ঞপ্তি।উপকূল এক্সপ্রেসঢাকা-চট্টগ্রাম রেলপথে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদা নদী স্টেশনের কাছে গতকাল রোববার রাতে আন্তনগর ট্রেন উপকূল এক্সপ্রেস দুর্ঘটনাকবলিত হয়েছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার কারণে ওই পথে সব ধরনের রেল চলাচল প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে। আখাউড়া জিআরপির ওসি সাইদুল ইসলাম জানান, রাত ১১টার দিকে বগি তিনটি সংযোজনের পর রেল চলাচল স্বাভাবিক হয়। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।ভুয়া পরীক্ষার্থীটাঙ্গাইলের সখীপুরে ছয়জন ভুয়া এসএসসি পরীক্ষার্থীকে জরিমানা করা হয়েছে। গতকাল রোববার গণিত পরীক্ষা চলাকালে সখীপুর পিএম পাইলট মডেল উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। পরে সন্ধ্যায় ইউএনও সুলতানা রাজিয়া ভ্রাম্যমাণ আদালত গঠন করে তাদের প্রত্যেককে তিন হাজার টাকা করে জরিমানা করেন। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।