সংক্ষেপে সারা দেশ
কম্বল বিতরণপ্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল সোমবার বিকেলে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ব্যাংকেরহাট এলাকায় ৫০ জন দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি হারুন অর রশিদ, গ্রামীণ জন-উন্নয়ন সংস্থার ভেদুরিয়া শাখার ব্যবস্থাপক শাহাবুদ্দিন, সুপার ভাইজার আবদুল হাই, এম এ আলী প্রতিবন্ধী স্কুলের পরিচালক আক্কেল আলী, বন্ধুসভার সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন উপস্থিত ছিলেন। ভোলা অফিসইয়াবাসহ আটক কক্সবাজার শহরতলির বিসিক এলাকায় গত রোববার রাতে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে তিন হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁরা হলেন মাইক্রোবাসের চালক জাফর আলম, মুজিবুর রহমান ও মো. ফারুক। তাঁদের সবার বাড়ি টেকনাফ পৌরসভায়। র্যাব-৭ কক্সবাজার অঞ্চলের উপপরিচালক মেজর সরওয়ার-ই-আলম বলেন, জব্দ করা ইয়াবা বড়ির দাম প্রায় ১২ লাখ টাকা। নিজস্ব প্রতিবেদক, কক্সবাজারচার আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা থেকে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাকুন্দিয়া থানার ওসি হামঞ্চাদ হোসেন জানান, গত রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পাটুয়াভাঙ্গা ভিটিপাড়া গ্রাম থেকে শামছুদ্দিন, বাবুল মিয়া, ফিরোজা খাতুন ও বাহরামখান পাড়া গ্রাম থেকে মুকসুদ উল্লাহকে গ্রেপ্তার করে। গতকাল সোমবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধিলাশ উদ্ধারফেনীর অদূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া ভাঙ্গার তাকিয়া নামক স্থান থেকে গত রোববার অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। ফেনী মডেল থানার অধীন বোগদাদিয়া ফাঁড়ির এসআই ফিরোজ আলম জানান, সদর উপজেলার লেমুয়া ভাঙ্গার তাকিয়া নামক স্থানে ডোবার পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী রোববার বিকেলে পুলিশে খবর দেয়। নিজস্ব প্রতিবেদক, ফেনী