সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংহতি প্রকাশনাটোর হর্টিকালচার সেন্টারের মালিরা গতকাল মঙ্গলবার শাহবাগের আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। বিকেল পৌনে চারটার দিকে তাঁরা শহরের কানাইখালী প্রজন্ম চত্বরে সমবেত হন। বিকেল চারটায় সেখানে তিন মিনিটের নীরবতা পালন করা হয়। এ সময় সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রত্না আহম্মেদ, জেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। নাটোর প্রতিনিধিউত্ত্যক্ত করায়কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভায় এক নারীকে উত্ত্যক্ত করার দায়ে দুই ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন: আবু হামজা (২৩) ও আ. সালাম (২২)। পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার ওই নারী তাঁর স্বামীর সঙ্গে বাবার বাড়ি যাচ্ছিলেন। পথে ওই দুই যুবক তাঁকে উত্ত্যক্ত করলে স্থানীয় লোকজন দুজনকেই ধরে ফেলেন। পরে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোল্লা মিজানুর রহমান বলেন, অভিযুক্ত ব্যক্তিরা দোষ স্বীকার করায় তাঁদের ওই দণ্ড দেওয়া হয়। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম