সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তক্ষকসহ গ্রেপ্তার ৮গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অভিযান চালিয়ে গত বুধবার তক্ষক কেনা-বেচার সময় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চার লাখ টাকা ও একটি তক্ষক উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: রিয়াজ উদ্দিন (২৩), সুমন দাস (৩০), রিয়াজুল ইসলাম (২৬), সবুজ আহমেদ (৩০), কামরুল ইসলাম (২২), লায়ন মাসুদ করিম (৩৫), স্বপন (৩৫), বিকাশ দাস (৩০)। গোপালগঞ্জ প্রতিনিধি ১০ শিক্ষককে নোটিশএসএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় গতকাল বৃহস্পতিবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর মডেল উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীদের নকলে সহযোগিতা করার অভিযোগে ১০ শিক্ষককে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাঁদের এ নোটিশ দেন। মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধিমেঘনা ও গোমতী সেতুঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর দ্বিতীয় দফা মেরামতকাজের জন্য কাল শনিবার সকাল আটটা থেকে ২২ ফেব্রুয়ারি সকাল আটটা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। এই সময়ে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া হয়ে বিকল্প পথে যানবাহন চলাচল করবে বলে সড়ক বিভাগ থেকে জানানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক