সংক্ষেপে সারা দেশ
কারাদণ্ড কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় গতকাল শুক্রবার এক মাদকাসক্তকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে উপজেলার দীর্ঘভূমি গ্রামে মাদক সেবন করে মাতলামি করার সময় মো. ইয়াহিয়া আবদুল্লা আল মামুনকে (৩৪) আটক করে পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ আজিজুর রহমান তাঁকে এক মাসের কারাদণ্ড দেন। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বড়ুয়া জানান, দণ্ড পাওয়া মো. ইয়াহিয়াকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে। ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।ওয়ান ওয়ার্ল্ড মেম্বারওয়ান ওয়ার্ল্ড এয়ারলাইনস অ্যালায়েন্সের সদস্য হয়েছে মালয়েশিয়া এয়ারলাইনস। ১ ফেব্রুয়ারি মালয়েশিয়া এয়ারলাইনস এই সদস্যপদ লাভ করে। এতে মালয়েশিয়া এয়ারলাইনসে ভ্রমণকারীদের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এই এয়ারলাইনসে ভ্রমণকারীদের জন্য এখন যেকোনো মহাদেশে যাওয়া সহজ হবে। মালয়েশিয়া এয়ারলাইনস যাত্রীদের জন্য অতিরিক্ত জিনিস বহনের সুবিধা দিচ্ছে। যা প্রথম শ্রেণীতে ৫০ কেজি, বিজনেস ক্লাসে ৪০ কেজি ও ইকোনমি ক্লাসে ৩০ কেজি পর্যন্ত। এই এয়ারলাইনস বিশ্বের ফাইভ স্টার এয়ারলাইনসের মধ্যে অন্যতম। এতে সুপার জাম্বু এয়ারবাস ৩৮০ যোগ করা হয়েছে। বিজ্ঞপ্তি।