সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানববন্ধনফেনী শহরে টমটম চলাচল বন্ধের প্রতিবাদে গতকাল রোববার বিকেলে টমটমচালকেরা শহরের শহীদ মিনারসংলগ্ন জেল রোড ও ট্রাংক রোডে মানববন্ধন করেছেন। ১০ ফেব্রুয়ারি জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকারের সভাপতিত্বে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ফেনী পৌর এলাকায় টমটম চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। গত শনিবার থেকে ওই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ফেনী।স্পিডবোট দুর্ঘটনাব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার তিতাস নদীতে আবারও স্পিডবোট দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। এর মধ্যে উপজেলা সাবরেজিস্ট্রার রমজান আলীকে (৪২) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে ৩১ ডিসেম্বর তিতাস নদীর একই স্থানে দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হন। তিতাস নদীর ওই স্থানটি অনেক সরু হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটছে বলে সংশ্লিষ্ট অনেকের ধারণা। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।