সংক্ষেপে সারা দেশ
তেল চুরির অভিযোগেব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে পাইপলাইন ছিদ্র করে তেল চুরির অভিযোগে জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তিকে গ্রপ্তোর করেছে পুলিশ। স্থানীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার বৈশামুড়া এলাকায় সিলেটের কৈলাশটিলা গ্যাস ফিল্ড থেকে আসা পাইপলাইন ছিদ্র করে তেল চুরির সময় জাহাঙ্গীরকে (৩০) আটক করে গ্রামবাসী। পরে তঁাকে পুলিশে সোপর্দ করা হয়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী জানান, এ ঘটনায় মামলা হয়েছে। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।উৎসব শুরুস্বামী বিবেকানন্দের জন্মের ১৫০ বছরপূর্তি উপলক্ষে বাগেরহাটের রামকৃষ্ঞ আশ্রমে চার দিনের উৎসব শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে রামকৃষ্ঞ মঠ ও রামকৃষ্ঞ মিশন ভারতের বেলুড় মঠের সাধারণ সম্পাদক স্বামী সুহিতানন্দজি মহারাজ প্রদীপ জ্বেলে উৎসবের উদ্বোধন করেন। এ সময় বাগেরহাট রামকৃষ্ঞ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী অখিলেশানন্দ এবং রামকৃষ্ঞ মঠ ও রামকৃষ্ঞ মিশন ভারতের বেলুড় মঠের সহসাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজি মহারাজ উপস্থিত ছিলেন। পরে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বাগেরহাট প্রতিনিধি।