সংক্ষেপে সারা দেশ
ট্রলির ধাক্কায় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা-তারালি সড়কের ইন্দ্রনগর মোড়ে গতকাল বুধবার ট্রলির ধাক্কায় আবদুল ওয়াজেদ নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্র জানায়, গতকাল দুপুরে উপজেলার গোপালপুর গ্রামের ওয়াজেদ (৫৫) তাঁর স্ত্রী শাহেদা খাতুনকে নিয়ে সাইকেলে করে নলতায় যাচ্ছিলেন। ইন্দ্রনগর মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি মাটি বহনকারী ট্রলি ওই সাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওয়াজেদের মৃত্যু হয়। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা। ট্রাক আটক জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় গতকাল বুধবার একটি ছিনতাই হওয়া সারবোঝাই ট্রাক আটক করেছে পুলিশ। পাঁচবিবি থানার ওসি আহসানুল হক জানান, সিরাজগঞ্জ থেকে একটি সারবোঝাই ট্রাক রংপুরে যাচ্ছিল। গতকাল ভোরে দুষ্কৃতকারীরা ট্রাকটি ছিনতাই করে পাঁচবিবির দিকে আসছিল। এ সময় পুলিশ থামার সংকেত দিলে তারা ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকটি থানায় নিয়ে আসে। পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।সুবর্ণজয়ন্তীসিলেট নগরের চালিবন্দর এলাকার ঐতিহ্যবাহী উমেশচন্দ্র-নির্মলাবালা ছাত্রাবাসের ৫০ বছরপূর্তি উপলক্ষে কাল শুক্রবার দিনব্যাপী সুবর্ণজয়ন্তী উর্যাসব উদ্যাপন করা হবে। সুবর্ণজয়ন্তী উর্যাসবের সদস্যসচিব বীরেন্দ্র সূত্রধর জানান, দিনব্যাপী উর্যাসবে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সঞ্চৃতিচারণা, সঞ্চারকগ্রন্থের মোড়ক উন্মোচন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি উদ্যাপিত হবে। এতে ছাত্রাবাসের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি দেশের বরেণ্য ব্যক্তিরাও উপস্থিত থাকবেন। সিলেট প্রতিনিধি।চিকির্যাসাসেবামহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রহমান খানের উদ্যোগে মুন্সিগঞ্জের ইউনুস খান-মাহমুদা খানম মেমোরিয়াল হেলথ কমপ্লেক্সে আজ বৃহস্পতিবার বিনা মূল্যে চিকির্যাসাসেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এতে দেশের প্রখ্যাত হূদেরাগ, মেডিসিন, কিডনি, ক্যানসার ও প্রসূতি বিশেষজ্ঞরা চিকির্যাসাসেবা দেবেন। বিজ্ঞপ্তি।