সংক্ষেপে সারা দেশ
লাশ উদ্ধারঝিনাইদহের মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, লাশের পরিচয় মেলেনি। ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীরা অপহরণ করে হত্যার পর লাশ ফেলে গেছে। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ।চিকিৎসাসেবাএকুশে ফেব্রুয়ারি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ফেনীর সোনাগাজীতে দুস্থ ও অসহায় রোগীদের দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ)। সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন সোনাগাজী সরকারি কলেজের অধ্যক্ষ ইসমাইল হোসেন সরকার। সোনাগাজী পৌরসভার মেয়র জামাল উদ্দিন, হামর্দাদ সোনাগাজী শাখার ব্যবস্থাপক আবদুস সালাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। সোনাগাজী (ফেনী) প্রতিনিধি।উত্ত্যক্ত করায়বরগুনার আমতলী উপজেলায় দশম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে আল আমিন নামের এক কলেজছাত্রকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আল আমিন। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে। বিকেলে ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ দণ্ডাদেশ দিয়ে তাঁকে কারাগারে পাঠান। আমতলী (বরগুনা) প্রতিনিধি।দেয়াল পত্রিকাআন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইলের সহিলাটি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বরচিত ছড়া ও কবিতাসংবলিত শহীদ নামে একটি দেয়াল পত্রিকা বের করেছে। নবম শ্রেণীর শিক্ষার্থী রোহেনা জাহান সম্পাদিত দেয়াল পত্রিকায় ১০টি ছড়া ও কবিতা স্থান পায়। গতকাল বৃহস্পতিবার সকালে এ পত্রিকার মোড়ক উন্মোচন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক খান। বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মহসিন ভূঞা বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা বাড়ানোর লক্ষ্যে চার বছর ধরে জাতীয় ও রাষ্ট্রীয় দিবসগুলোতে শিক্ষার্থীরা এ ধরনের কার্যক্রম চালিয়ে আসছে। তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি।লাশ উদ্ধারমৌলভীবাজারের জুড়ী উপজেলার কন্টিনালা নদী থেকে গতকাল বৃহস্পতিবার অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, সকাল সাতটার দিকে স্থানীয় লোকজন সদর উপজেলার বেলাগাঁও গ্রামের মসজিদের কাছে কন্টিনালা নদীতে একটি লাশ ভাসতে দেখে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। সকাল ১০টার দিকে পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির পরনে একটি জিন্সের প্যান্ট ও গেঞ্জি ছিল। নিহতের গলায় ইটবোঝাই একটি চটের বস্তা রশি দিয়ে ঝোলানো ছিল। জুড়ী থানার ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা করছেন। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি।