সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণপিটুনিগোপালগঞ্জে প্রজন্ম মঞ্চে গতকাল শুক্রবার শিবিরের কর্মী সন্দেহে মোস্তাফিজুর রহমান (২৫) নামের এক যুবক ছাত্র-জনতার পিটুনির শিকার হয়েছেন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বক্তৃতা চলাকালে ওই যুবক মুঠোফোনে ভিডিও ধারণ করছিলেন। তাঁর গতিবিধি ছিল সন্দেহজনক। পুলিশের উপপরিদর্শক আজিজুর রহমান জানান, মোস্তাফিজুরের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। গোপালগঞ্জ প্রতিনিধি। ডাকাত গ্রেপ্তার বরগুনার আমতলী উপজেলায় গতকাল শুক্রবার ভোরে আন্তজেলা ডাকাত দলের সদস্য গফফারকে (৩৩) পুলিশ গ্রেপ্তার করেছে। উপজেলার কলাগাছিয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আমতলী থানার উপপরিদর্শক শাহানুর আলম জানান, গফফারের বিরুদ্ধে ডাকাতির তিনটি মামলা রয়েছে। আমতলী (বরগুনা) প্রতিনিধি। মিছিল, মানববন্ধন যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে গ্রাম ডাক্তার কল্যাণ পরিষদের গোপালগঞ্জ জেলা শাখা। গতকাল শুক্রবার জেলা শহরের চৌরঙ্গী থেকে মিছিলটি বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। গোপালগঞ্জ প্রতিনিধি।পাদুকা উৎসবসমাধি ধাম বারদীতে ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে শ্রীশ্রীলোকনাথ ব্রহ্মচারী বাবার ‘পাদুকা উৎসব’। পাদুকা উৎসব উপলক্ষে শনিবার রাতে ‘সীতার বনবাস’ লীলাকীর্তন এবং রোববার রাতে ‘সতীলক্ষ্মী’ লীলাকীর্তন অনুষ্ঠিত হবে। শ্রীশ্রীলোকনাথ ব্রহ্মচারীর আশ্রম ও মন্দিরের সাধারণ সম্পাদক শংকর কুমার দে পাদুকা উৎসবে সবান্ধব অংশ নিতে আগ্রহীদের অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি।