সংক্ষেপে সারা দেশ
বারুণী উৎসব পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ছোট শিংগা গ্রামে আজ সোমবার হিন্দু মতুয়া সম্প্রদায়ের বারুণী উৎসব শুরু হচ্ছে। ছোট শিংগা পরীক্ষিত চাঁদ সেবাশ্রমের উদ্যোগে ৬১তম বারুণী উৎসব ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান ও মতুয়াচার্য সুব্রত চন্দ্র ঠাকুর। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি।লাশ উদ্ধারচাঁদপুরের শাহরাস্তি উপজেলার ইছাপুরা গ্রামের একটি পুকুর থেকে মো. আনোয়ার হোসেন (৭২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বিকেলে আনোয়ার ওয়াজ মাহফিলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। গত শনিবার পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি।অবস্থান ধর্মঘটসাংবাদিকদের ওপর জামায়াত-শিবিরের হামলার প্রতিবাদে গতকাল রোববার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সদস্যরা স্থানীয় শহীদ মিনারে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন। কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি দুর্লভ বিশ্বাস, সাহাদৎ হোসেন ও নিরঞ্জন পাল, বর্তমান সভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।আটক ৩ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সম্মেলনকে কেন্দ্র করে গতকাল রোববার শহরে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পুলিশ চারটি পেট্রল বোমাসহ তিন তরুণকে আটক করে। তাঁরা হলেন ফাইজুল মিয়া, আলমগীর ও জয়নাল মিয়া। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।জিডিউদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের মাধ্যমে হুমকি সৃষ্টির অভিযোগে আমার দেশ পত্রিকা এবং এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে জিডি করেছেন গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক বাপ্পাদিত্য বসু। বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু গতকাল রোববার শাহবাগ থানায় এই জিডি করেন। নিজস্ব প্রতিবেদক।