সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবর্ধনাচাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার রত্নগর্ভা মায়েদের সংবর্ধনা দেবে বৃহত্তর কুমিল্লার ইতিহাস, ঐতিহ্য সংরক্ষণ ফাউন্ডেশন (জিসিএইচপিএফ)। আগামী ৮ মার্চের মধ্যে রত্নগর্ভা মায়েদের জীবনবৃত্তান্ত, এক কপি ছবি ও প্রতিষ্ঠিত সন্তানদের জীবনবৃত্তান্ত জিসিএইচপিএফের চেয়ারম্যান মাহবুবুর রহমান বা মহাসচিব মফিজুর রহমান খানের বরাবর ৮৫/১/এ পুরানা পল্টন লাইন, পঞ্চম তলা, ঢাকা ১০০০—এই ঠিকানায় বা [email protected]এ পাঠাতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।জাল নোটসহ গ্রেপ্তারবগুড়ার শেরপুর উপজেলায় এক হাজার টাকার দুটি জাল নোটসহ সাজু মিয়া (২৫) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। শেরপুর থানা সূত্র জানায়, গত সোমবার ভবানীপুর বাজারের একটি দোকানে কেনাকাটার পর সাজু এক হাজার টাকার নোট দেন। টাকা দেখে মালিকের সন্দেহ হলে সাজু পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়রা তাঁকে পুলিশে দেয়। শেরপুর (বগুড়া) প্রতিনিধি।বিএসএফের বাধাসিলেটের গোয়াইনঘাটের সোনারহাট সীমান্তবর্তী গ্রামে এক বাসিন্দাকে ঘর নির্মাণে বিএসএফ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কুলুমছড়া গ্রামের আমীর বলেন, তিন-চার দিন আগে তিনি তাঁর বসতঘরের পাশে আরেকটি ঘর তুলতে গেলে বিএসএফ বাধা দেয়। সোনারহাট সীমান্ত ফাঁড়ির বিজিবি ক্যাম্প কমান্ডার আলমগীর হোসেন বলেন, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি।