সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাসদ নেতার লাশনাটোর শহরের নীচাবাজার এলাকার নাটোর বোর্ডিং থেকে গতকাল বুধবার জাসদের কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক ও শ্রমিক জোটের সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা মো. আবদুল বারেকের (৬২) লাশ উদ্ধার করা হয়েছে। তিনি দলীয় কাজে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা সফর করছিলেন। গত মঙ্গলবার তিনি নাটোর এসে স্থানীয় নাটোর বোর্ডিংয়ে অবস্থান করেন নাটোর থানা সূত্রে জানা গেছে, বারেকের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। নাটোর প্রতিনিধি।যুবদল নেতা গ্রেপ্তারসিলেটের বিশ্বনাথে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নান্নু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার পুরানবাজার থেকে গতকাল বুধবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিশ্বনাথ থানার পরিদর্শক (প্রশাসন) আবুল কালাম আজাদ জানান, ২৩ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি পোড়ানোর ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি।আহত ২৫নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের উদয়পুর বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে গতকাল বুধবার দুই গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। এলাকাবাসী জানায়, এক মাস আগে বাগসাতরা গ্রামের চন্দন মিয়ার কাছ থেকে পুটিকা গ্রামের কালা মিয়া সুদে পাঁচ হাজার টাকা ঋণ নেন। এ টাকার সুদ বাবদ পাওনা ৫০০ টাকা নিয়ে গত মঙ্গলবার বিকেলে চন্দনের সঙ্গে কালা মিয়ার বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে চন্দন মিয়াকে মারপিট করেন কালা মিয়া। এর জের ধরে বেলা ১১টার দিকে উদয়পুর বাজারে বাগসাতরা ও পুটিয়া গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়েন। নেত্রকোনা প্রতিনিধি।দুই হাজার ইয়াবারাজধানীর যাত্রাবাড়ী থেকে গতকাল বুধবার দুই হাজার ইয়াবা বড়িসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অধিদপ্তর সূত্র জানায়, বেলা পৌনে ১১টার দিকে ভাঙা প্রেসের ফাতেমা আবাসিক প্রকল্পের একটি বাড়ির সপ্তম তলা থেকে মিয়ানমারের নাগরিক ফরিদ আলম এবং আবুল কালাম ও তাঁর শ্যালক জয়নাল আবেদিনকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে দুই হাজার ইয়াবা বড়ি ও পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। নিজস্ব প্রতিবেদক।ট্রাকের ধাক্কায়রাজধানীর যাত্রাবাড়ীতে গত মঙ্গলবার রাতে ট্রাকের ধাক্কায় নুরুজ্জামান ওরফে দোলন নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ জানায়, রাত একটার দিকে পেছন থেকে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নুরুজ্জামান মারাত্মক আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নুরুজ্জামান সপরিবারে দনিয়ায় থাকতেন। নিজস্ব প্রতিবেদক।