সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুর মৃত্যুপিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার চরভোলমারা গ্রামে পুকুরে ডুবে জাহানারা নামের এক শিশু মারা গেছে। শিশুটির বাবা হাবিবুর রহমান হাওলাদার জানান, জাহানারার বয়স ১১ মাস। গতকাল বৃহস্পতিবার সকালে সে বাড়ির উঠানে খেলা করছিল। একপর্যায়ে সবার অগোচরে সে বাড়ির বাইরে গিয়ে পুকুরে পড়ে যায়। বেলা ১১টার দিকে লোকজন পুকুর থেকে তার লাশ উদ্ধার করে। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি। উত্ত্যক্ত করায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক কিশোরকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার বিকেলে উপজেলার একটি বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে নবম শ্রেণীর ছাত্রীকে উত্ত্যক্ত করে ওই কিশোর (১৫)। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম সুলতানকে জরিমানা করেন। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি।দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রজামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড মিল্ক ভিটার দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সরকারদলীয় হুইপ ও স্থানীয় সাংসদ মির্জা আজম এর উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মিল্ক ভিটার উপমহাব্যবস্থাপক সাখাওয়াত হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন। মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি।