সংক্ষেপে সারা দেশ
মতবিনিময় সভাপঞ্চগড় সদর উপজেলার শতাধিক মসজিদের ইমাম, মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষকদের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয় পঞ্চগড় সার্কিট হাউসের সমেঞ্চলন কক্ষে। গতকাল শুক্রবার সকালে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসন এই মতবিনিময় সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক উপস্থিত ছিলেন। পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া এর সভাপতিত্ব করেন। পঞ্চগড় প্রতিনিধি।আটক ২ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে গতকাল শুক্রবার দুপুরে জামায়াতের এক কর্মীকে আটক করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, চাঁদপুরের ফরিদগঞ্জে জামায়াত-শিবির পরিচালিত আদর্শ একাডেমির ভেতরে জামায়াত-শিবিরের কর্মীদের বৈঠকের খবর পেয়ে ধাওয়া করেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। ওই স্থান থেকে তিনটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। ফরিদগঞ্জ থানার ওসি নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে শাহরাস্তি উপজেলার বোলদীঘি এলাকা থেকে পুলিশ শিবিরের এক কর্মীকে আটক করেছে। চাঁদপুর প্রতিনিধি।আনন্দ মিছিলমানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশ হওয়ায় গতকাল শুক্রবার আনন্দ মিছিল করেছে পিরোজপুর জেলা আওয়ামী লীগ। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ বিপণিবিতানের সামনে এসে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন পিরোজপুর সদর আসনের সাংসদ এ কে এম এ আউয়াল, জেলা পরিষদের প্রশাসক আকরাম হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান মতিউর রহমান সরদার, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী লায়লা ইরাদ, জাহাঙ্গীর মোহামঞ্চদ প্রমুখ। পিরোজপুর প্রতিনিধি।সড়ক অবরোধকিশোরগঞ্জে ট্রাফিক সার্জেন্টের চাঁদাবাজির প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন পরিবহন মালিক ও শ্রমিকেরা। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে জেলা শহরের গাইটাল বাসস্ট্যান্ডের সামনের সড়কে এ অবরোধ কর্মসূচি পালিত হয়। এ কারণে ময়মনসিংহ, ভৈরবসহ বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ প্রশাসন এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে আধা ঘণ্টাব্যাপী চলা এই সড়ক অবরোধ তুলে নেওয়া হয়। কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর মুরাদ বলেন, ‘ট্রাফিক সার্জেন্ট লোকমান হোসেন প্রতিদিন বিভিন্ন সড়কে চাঁদা দাবি করে শ্রমিক ও মালিকদের হয়রানি করে আসছেন। তাই অবরোধ কর্মসূচি দিতে বাধ্য হয়েছি।’ অভিযুক্ত ট্রাফিক সার্জেন্ট লোকমান হোসেন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ।আহত ১০নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার রসুলপুর গ্রামসংলগ্ন ধনু নদীতে গতকাল শুক্রবার জেলেরা মাছ ধরতে গিয়ে প্রভাবশালী ব্যক্তিদের হামলায় ১০ জন আহত হয়েছেন। জগন্নাথপুর গ্রামের শাহনুর ও মেন্দীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লোকমান হেকিমের নেতৃত্বে ওই হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। ইউপি চেয়ারম্যান লোকমান ও যুবলীগের কর্মী শাহানুর ‘মিলন মৎস্যজীবী সমবায় সমিতি’ গঠন করে ধনু নদী ইজারা নেওয়ার কথা বলে জেলেদের মাছ ধরতে নিষেধ এবং বাধা দিচ্ছেন। এ নিয়ে জেলেদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। ক্ষুব্ধ জেলেরা গতকাল সকালে রসুলপুর গ্রামের সামনে ধনু নদীতে মাছ ধরতে নামলে লোকমানের নির্দেশে তাঁর লোকজন জেলেদের ওপর হামলা চালান। এতে নারীসহ ১০ জন আহত হন। খালিয়াজুরী থানার ওসি রমিজুল হক জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নেত্রকোনা প্রতিনিধি।