সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুর অনুকূল চন্দ্র নানা আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সাধক শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১২৫তম জন্মবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে শহরের মেড্ডা এলাকার সৎসঙ্গ বিহারে দুই দিনব্যাপী উৎসবের আয়োজন করে জেলা সৎসঙ্গ কমিটি। গত শুক্রবার রাতে সমাপনী ধর্মসভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। সৎসঙ্গের জেলা আহ্বায়ক সুকুমার চন্দ্র সাহার সভাপতিত্বে ও সংস্কৃতিকর্মী বিবর্ধন রায়ের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহিরুল হক খান। দুই দিনব্যাপী উৎসবের কর্মসূচিতে ছিল উষাকীর্তন, সমবেত প্রার্থনা, পালা কীর্তন, অমর সংগীত, নহবত-সানাইবাদন, নাম জপ, নান্দিপাঠ। গত বৃহস্পতিবার উৎসব শুরু হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।বেতার সংবাদ উপস্থাপকনিউজ প্রেজেন্টার্স সোসাইটি অব বাংলাদেশের (এনপিএসবি) নেতারা বাংলাদেশ বেতারের সংবাদ উপস্থাপকদের বর্তমান সম্মানী অন্তত তিন গুণ বাড়ানোর জন্য তথ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন। গতকাল রোববার তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করে সোসাইটির সভাপতি দেওয়ান সাঈদুল হাসানের নেতৃত্বে নির্বাহী কমিটি এই অনুরোধ জানায়। সোসাইটির সভাপতি মন্ত্রীকে জানান, বাংলাদেশ বেতারের সংবাদ উপস্থাপকদের জন্য কোনো যাতায়াত-সুবিধা না থাকায় প্রদত্ত সম্মানীর চেয়ে অধিক অর্থ বেতার ভবনে যাওয়া-আসার ক্ষেত্রেই ব্যয় হয়। বাংলাদেশ বেতারের উপস্থাপকদের বর্তমান সম্মানী সর্বনিম্ন ১৩১.২৫ থেকে সর্বোচ্চ ২১৮.৭৫ টাকা। তথ্য বিবরণী।