সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেতা বহিষ্কারহবিগঞ্জের চুনারুঘাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সদস্য আবু নাঈম হালিমকে তাঁর সদস্যপদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। উপজেলা বিএনপির নেতা লিয়াকত হাসানের সভাপতিত্বে এক জরুরি সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে হালিমকে বহিষ্কার করা হয়। জেলা ছাত্রদলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী এ কথা নিশ্চিত করেছেন। মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি। সংঘর্ষে আহত ১২ নাটোরের লালপুর উপজেলার দিয়াড়পাড়া গ্রামের আবদুর রহমান ও তাঁর চাচাতো ভাই ইসমাইল মণ্ডলের মধ্যে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে গতকাল মঙ্গলবার বিকেলে সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের কমপক্ষে ১২ জন আহত হন। এঁদের মধ্যে পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লালপুর থানার ওসি মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। লালপুর (নাটোর) প্রতিনিধি।