সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় কাপড়খুলনার রূপসা সেতুর পূর্ব পাশের এলাকা থেকে গতকাল বুধবার বিপুল পরিমাণ ভারতীয় কাপড় জব্দ করেছে কোস্টগার্ড। মংলা কোস্টগার্ডের অপারেশন কর্মকর্তা শরিফুল হক খান জানান, গতকাল ভোরে সেতুর পূর্ব পাশের ট্রাকস্ট্যান্ডের কাছে ঢাকাগামী একটি ট্রাক থামার সংকেত দেওয়া হয়। তবে কিছু দূর যাওয়ার পর চালক ও তাঁর সহযোগী ট্রাকটি ফেলে পালিয়ে যান। পরে ট্রাকে তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, শার্ট ও প্যান্টের কাপড় উদ্ধার করা হয়। খুলনা প্রতিনিধি।কারেন্ট জাল জব্দ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ধনাগোদা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলা প্রশাসন ও মৎস্য কার্যালয়ের উদ্যোগে পরিচালিত জাটকা নিধন প্রতিরোধ অভিযানে এসব অবৈধ জাল জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম এ অভিযানে নেতৃত্ব দেন। মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি।