সংক্ষেপে সারা দেশ
লাশ উদ্ধারচাঁদপুরের শাহরাস্তি উপজেলার পশ্চিম টামটা এলাকায় একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে বস্তাবন্দী লাশটি উদ্ধার করা হয়। লাশের গলায় গামছা পেঁচানো ছিল। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্গন্ধ ছাড়িয়ে পড়লে লোকজন বস্তাটি দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। শাহরাস্তি থানার ওসি মোজামেঞ্চল হক জানান, ধারণা করা হচ্ছে, চার-পাঁচ দিন আগে ওই তরুণীকে হত্যা করা হয়েছে। চাঁদপুর প্রতিনিধি।গুলিতে আহতরাজধানীর মধ্য বাড্ডায় গতকাল বৃহস্পতিবার নিজ ঘরে গুলিবিদ্ধ হয়েছেন গৃহবধূ সুলতানা মেঘলা (২৫)। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবর্ষণকারী যুবক আলমগীর ও আহত মেঘলা একই বাড়িতে সাবলেট হিসেবে থাকেন। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, হামলাকারী আলমগীরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি সন্ত্রাসী প্রকৃতির। নিজস্ব প্রতিবেদক।