সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিপাহ ভাইরাসে মৃত্যু মাগুরার শালিখা উপজেলার ঘোষগাতী গ্রামে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে আবদুল্লাহ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। যশোর জেনারেল হাসপাতালে গত শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আবদুল্লাহ ওই গ্রামের আকরাম আলীর ছেলে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওই শিশুর বাবা জানান, শিশুটি গত ২৭ ফেব্রুয়ারি জ্বরে আক্রান্ত হয়। মাগুরা প্রতিনিধি।যুবলীগের কর্মী গুলিবিদ্ধরাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় গতকাল শনিবার রাতে মো. তানভীর (২৬) নামের এক যুবলীগের কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। সূত্র জানায়, গতকাল রাতে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় তানভীরসহ কয়েকজনের সঙ্গে মাসুদ নামের এক ছেলের বাগিবতণ্ডা হয়। সংবাদ পেয়ে মাসুদের বড় ভাই মনির সেখানে গিয়ে তানভীরকে গুলি করেন। এতে গুরুতর আহত হন তিনি। তেজগাঁও অঞ্চলের উপকমিশনার (ডিসি) মঞ্জুরুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক।