সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন প্রত্যাখ্যানবাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের (বিএমটিএ) গঠিত নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করেছে বিগত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) মনোনীত হজরত-বিপ্লব-তানভীর পরিষদ। এই পরিষদের অভিযোগ, বিএমটিএর প্রস্তাবিত গঠনতন্ত্র সাধারণ সভায় অনুমোদন করা হয়নি এবং একতরফাভাবে একটি বিশেষ রাজনৈতিক দলের অনুসারী ফারুক আহমেদ খানকে প্রধান নির্বাচন কমিশনার মনোনীত করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এম-ট্যাবের সভাপতি মো. হজরত আলী ও মহাসচিব মো. বিপ্লবুজ্জামান বিপ্লব এক বিবৃতিতে বলেন, বিএমটিএ একটি অরাজনৈতিক পেশাজীবী সংগঠন। কোনো রাজনৈতিক দলের অনুসারীর অধীন নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। বিজ্ঞপ্তি। বাস পুকুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের কাছে জুমঞ্চারঘর নামক স্থানে গতকাল সোমবার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে ৩৫ জন যাত্রী আহত হয়। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক আশরাফুল ইসলাম জানান, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে জুমঞ্চারঘর এলাকার একটি সেতুর রেলিং ভেঙে বাসটি পুকুরে পড়ে যায়। পরে দমকল বাহিনীর সদস্যরা বাসের জানালা ভেঙে ওই যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এর মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় রংপুর ও বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাইবান্ধা প্রতিনিধি