সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশিক্ষণ কর্মসূচিমৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মহিষ উন্নয়ন প্রকল্প (কম্পোনেন্ট-বি), বিএলআরআইএর আওতায় সম্প্রতি মৌলভীবাজারের কমলগঞ্জ ও রাজনগর উপজেলায় ‘মহিষ পালন ও ব্যবস্থাপনা’ শীর্ষক সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। প্রকল্প পরিচালক নূরুন্নাহার প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত থেকে বর্তমান সরকারের দেশব্যাপী মহিষ-অধ্যুষিত ও সংখ্যাগরিষ্ঠ ৩৯টি উপজেলায় প্রথম পর্যায়ে গবেষণা ও প্রশিক্ষণ বিষয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শহিদ উল্লাহসহ অন্য বিজ্ঞানী ও কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।দুই ছাত্রীর লাশ মাদারীপুর সদর উপজেলার চাছার গ্রামে আড়িয়াল খাঁ নদ থেকে সুবর্ণা ও কলি আক্তার নামের দুই স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। সুবর্ণা চাছার প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও কলি জালালপুর আইডিয়াল জুনিয়র স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী। স্থানীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার বিকেলে চাছার গ্রামের বাবুল হাওলাদারের মেয়ে সুবর্ণা (১০) ও খলিল হাওলাদারের মেয়ে কলি (১২) বাড়ির পাশের নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। সন্ধ্যার দিকে হবিগঞ্জসংলগ্ন এলাকায় নদ থেকে এলাকাবাসী তাদের লাশ উদ্ধার করে। মাদারীপুর প্রতিনিধি।