সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জরিমানাঝুঁকি নিয়ে ট্রেনের ইঞ্জিন ও ছাদে বিনা টিকিটে ভ্রমণ করায় রাজবাড়ীতে ৫০ জন যাত্রীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহামঞ্চদ মোশারফ হোসেন খান ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। রাজবাড়ী জিআরপি থানার ওসি আবদুল গফুর মিয়া জানান, খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দগামী নকশিকাঁথা মেইলে রাজবাড়ী স্টেশনে থামলে ওই যাত্রীদের ৫০ টাকা করে জরিমানা করা হয়। রাজবাড়ী প্রতিনিধি।অগ্নিকাণ্ড ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসনহাটি গ্রামে গত বুধবার আগুনে তিনটি পরিবারের বসতবাড়িসহ ১১টি ঘর পুড়ে গেছে। স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে গ্রামের একটি বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই কুদ্দস সর্দার, আবদুল আলিম সর্দার ও আক্কাস সর্দারের বসতবাড়ি, গোয়ালঘরসহ ১১টি ঘরে আগুনে ছড়িয়ে পড়ে। আগুনে চারটি গবাদিপশুর মৃত্যু হয়েছে। লস্করদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাবুল তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ফরিদপুর অফিস।গৃহবধূ অগ্নিদগ্ধরাজধানীর মাদারটেকের নন্দীপাড়ায় গতকাল বুধবার পলি আক্তার (৩০) নামের এক গৃহবধূর গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। পলিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, আগুনে পলির শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক।