সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাভোগের উপহারফরিদপুরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কারাভোগকারী ৩৭ নেতা-কর্মীকে ব্লেজার উপহার দিয়েছেন জেলা যুবদলের সভাপতি আফজল হোসেন খান। গত শনিবার রাতে শহরের গোপালপুরে তাঁর বাসভবনে ‘কারামুক্তদের সংবর্ধনা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে নেতা-কর্মীদের হাতে ব্লেজারগুলো তুলে দেন বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি চৌধুরী কামাল ইবনে ইউসুফ। ফরিদপুর অফিস।গ্রামবাসীর সংঘর্ষসিরাজগঞ্জের উল্লাপাড়ার সলপ ইউনিয়নের কাশিনাথপুরে গতকাল রোববার দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। উপজেলার জনতার হাট বাজারে গত শনিবার ভ্যান ও ট্রলিচালকের মধ্যে সংঘর্ষের জের ধরে গতকালের ওই সংঘর্ষ হয়। উল্লাপাড়া মডেল থানার ওসি বিমান কুমার দাস বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মামলার প্রস্তুতি চলছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।বজ্রপাতে মৃত্যুভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নে গতকাল রোববার ঝড়ের সময় বজ্রপাতে এক গৃহিণী নিহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আবদুল মন্নানের স্ত্রী আনোয়ার বেগম (৪০) খেত থেকে ছাগল আনার সময় বজ্রপাত আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ভোলা অফিস।ছাপাখানায় আগুনগাজীপুরের টঙ্গী বাজারের একটি ছাপাখানায় গতকাল রোববার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সন্ধ্যা পৌনে সাতটার দিকে টঙ্গী বাজারের সবুরা মার্কেটের চারতলায় বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস নামের ছাপাখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি