সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কঙ্কাল চুরি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মাধবপুর কবরস্থান থেকে গত রোববার দিবাগত রাতে কঙ্কাল চুরি হয়েছে। গতকাল সোমবার সকালে এলাকাবাসী কবর খোঁড়া দেখে এগিয়ে গিয়ে দেখেন, কবরে লাশ নেই। কবরটি ছিল মাধবপুর গ্রামের সোহরাব আলী আকনের। মৃত ব্যক্তির জামাতা লিয়াকত আলী জানান, এ কবরে গত ঈদুল ফিতরের তিন দিন আগে তাঁর শ্বশুর মাধবপুর গ্রামের সোহরাব আলী আকনকে দাফন করা হয়। হামিরদী ইউনিয়নের চেয়ারম্যান মোল্লা ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ফরিদপুর অফিস।