সংক্ষেপে সারা দেশ
জামায়াত নেতা আটকফরিদপুরের নগরকান্দা উপজেলা জামায়াতের সেক্রেটারি বিল্লাল হোসাইন ও যুবদলের সভাপতি আলিমুজ্জামানকে আটক করেছে পুলিশ। গতকাল বিকেলে উপজেলার মধ্য জগদিয়ার বাড়ি থেকে যুবদলের সভাপতিকে আটক করা হয়। আর জামায়াতের নেতাকে আটক করা হয় গত সোমবার রাতে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারীর বাসা থেকে। নগরকান্দা থানার ওসি এম এ করিম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারেন সন্দেহে তাঁদের আটক করা হয়েছে। ফরিদপুর অফিস। বোমা উদ্ধারসাতক্ষীরার তালা উপজেলার মাগুরাডাঙ্গা প্রি-ক্যাডেট বিদ্যালয়ের ছাদের ওপর থেকে তিনটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে এগুলো উদ্ধার করা হয়। তালা থানার ওসি এনামুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক ফকির পান্নু মিয়ার নেতৃত্বে পুলিশ এ বোমাগুলো উদ্ধার করেছে। এগুলো ছাদের ওপর বালু দিয়ে ঢাকা ছিল। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা। বিজ্ঞান ও প্রযুক্তি মেলা মাদারীপুরে জেলা প্রশাসনের আয়োজনে ও সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনায় গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ৩৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। গতকাল সকালে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক নূর-উর-রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাজিমউদ্দিন কলেজের উপাধ্যক্ষ বেগম জেবুন্নাহার। মেলায় আলু দিয়ে বিদ্যুৎ উৎপাদন, স্বয়ংক্রিয় ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা, বৈজ্ঞানিক আবাসন ব্যবস্থাসহ তরুণ শিক্ষার্থীদের বিভিন্ন প্রকল্প তুলে ধরা হয়েছে। মাদারীপুর প্রতিনিধি। আগুনে ভসঞ্চীভূত রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের বহর কালুখালী গ্রামে গত সোমবার রাতে আগুনে সাতটি পরিবারের ১১টি ঘর ভস্মীভূত হয়েছে। এলাকাবাসী জানিয়েছেন, আবদুল খালেক শেখের রান্নাঘর থেকে এই আগুনের সূত্রপাত হয়। ক্ষতিগ্রস্তরা জানান, আগুনে তাঁদের প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। রাজবাড়ী প্রতিনিধি।