সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেনে কাটারাজবাড়ীর কালুখালী উপজেলার কালুখালী রেলওয়ে ব্রিজে গতকাল বুধবার বিকেলে ট্রেনে কাটা পড়ে একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি (৫৪) নিহত হয়েছেন। রাজবাড়ী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল গফুর মিয়া জানান, ওই ব্যক্তি খুলনাগামী নকশিকাঁথা মেইল ট্রেনের ছাদে চড়ে যাচ্ছিলেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। রাজবাড়ী প্রতিনিধি।বাসে অগ্নিকাণ্ডঝিনাইদহের কালীগঞ্জ বাস টার্মিনালের কাছে গতকাল বুধবার একটি বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন ধরে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। কালীগঞ্জ থানার ওসি লিয়াকত হোসেন জানান, একটি ওয়ার্কশপে মামুন এন্টারপ্রাইজের বাসটির মেরামতকাজ চলছিল। ওয়েল্ডিংয়ের সময় এর গ্যাস সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং বাসটিতে আগুন লাগে। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ। আলোচনা সভাফরিদপুরে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার দ্বিতীয় দিন গতকাল একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জিলা স্কুল মিলনায়তনে সকালে এই সভা অনুষ্ঠিত হয়। এখানে ‘জ্ঞান-বিজ্ঞান চর্চার মাঝে দেশের ভবিষ্যৎ’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যাপক হরিদাস হালদার। আলোচনা সভায় অংশ নেন সহযোগী অধ্যাপক জি এম আক্কাচ হোসেন, ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক শেখ সামাদ, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম প্রমুখ। ফরিদপুর অফিস। ব্যবসায়ীর কারাদণ্ডমাছে ফরমালিন মেশানোর দায়ে মানিকগঞ্জের এক মাছ ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল লাইছের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত এই শাস্তি দেন। মানিকগঞ্জ সদর থানার ওসি মো. সফিকুল ইসলাম জানিয়েছেন, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় মাছের বাজারে গতকাল ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এ সময় মাছে ফরমালিন পাওয়ায় মাছ ব্যবসায়ী মো. শাহীনকে এক মাসের কারাদণ্ড দেন আদালত। মানিকগঞ্জ প্রতিনিধি।