সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগদান বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ২২তম ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন কে এম সফিকুর রহমান। গতকাল বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে কাজে যোগ দেন। এর আগে তিনি পেট্রোবাংলায় কর্মরত ছিলেন। এর আগে গত সোমবার সাবেক ব্যবস্থাপনা পরিচালক আ ক ম আবদুস সালাম স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছেন। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।সড়ক দুর্ঘটনা গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গাইবান্ধা-বালাসি সড়কে গতকাল দুপুরে সড়ক দুর্ঘটনায় আলী আকবর (৩৫) নামের একজন নিহত ও চারজন আহত হয়েছে। ফুলছড়ি থানার এসআই মো. সামস জানান, বালাসিগামী সিমেন্টের বস্তাভর্তি একটি পিকআপ ভ্যান বিপরীত দিক থেকে আসা রিকশা-ভ্যানকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চালকসহ পিকআপটি আটক এবং থানায় মামলা হয়েছে। গাইবান্ধা প্রতিনিধি। মানববন্ধন বগুড়ার শেরপুরে গৃহবধূ সাবিয়া ইসলামের (২০) হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সকালে শহরের বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় এলাকাবাসী মানববন্ধন করেছে। এদিকে গত বুধবার সাবিয়ার মা জেসমিন আক্তার বাদী হয়ে জামাই মিশু রহমানসহ শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (তদন্ত) মিজানুর রহমান বলেন, মামলায় এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে জোর তৎপরতা চালানো হয়েছে। শেরপুর (বগুড়া) প্রতিনিধি।