সংক্ষেপে সারা দেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোমা হামলা যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামের একটি বাড়িতে গত শুক্রবার বোমা হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে দুর্বৃত্তরা ওই বাড়ি লক্ষ্য করে একটি বোমা ছোড়ে। এ সময় বিকট বিস্ফোরণের শব্দ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। এতে কারও হতাহতের ঘটনা ঘটেনি। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবদুস ছালেক বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। অভয়নগর (যশোর) প্রতিনিধি।ভেন্ডিং কার্ড বিতরণ কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ৪০ জন পথখাবার বিক্রেতাকে ভেন্ডিং কার্ড (পরিবেশসম্মত ভ্যান) দেওয়া হয়েছে। ক্যাবের স্ট্রিট ফুড ভেন্ডিং প্রকল্পের আওতায় গতকাল শনিবার সদর উপজেলা পরিষদে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন ও খাদ্য দূষণ প্রতিরোধের বিষয়ে প্রশিক্ষণ পাওয়া পথখাবার বিক্রেতাদের মধ্যে এসব কার্ড বিতরণ করা হয়। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা। পুনর্মিলনীচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ছাত্রছাত্রীদের সংগঠন ‘বন্ডিং’-এর দ্বিতীয় পুনর্মিলনী গত শুক্রবার রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। আয়েশা মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী ও কর্নেল (অব.) শামসুল আলমের উপস্থাপনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রবীন্দ্রসংগীতশিল্পী বুলবুল ইসলাম, মহাদেব ঘোষ এবং ব্যান্ডদল ডিফারেন্ট টাচ্। পরে র‌্যাফল ড্রসহ অন্যান্য বিনোদনমূলক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব মো. আবদুল করিম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব যীষ্ণু রায় চৌধুরী, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খালেদা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।