সংক্ষেপে সারাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানববন্ধনরাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র নাদিমুজ্জামান সাদ হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার দুপুরে নগরের কাজীহাটা এলাকায় ওই কলেজের সামনে এই মানববন্ধন করেন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা। এ সময় অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও তাদের শাস্তির দাবি জানানো হয়। এর আগে কলেজ থেকে একটি মৌন মিছিল বের করা হয়। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীধর্ষণচেষ্টায় জেলদিনাজপুরের হাকিমপুর উপজেলায় শিশুকন্যাকে (৪) ধর্ষণচেষ্টার দায়ে গতকাল বুধবার সকালে রিকশাচলাক ইউনুস আলীকে (৪৫) এক বছরের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযোগে জানা যায়, রিকশাচালক ইউনুস গত মঙ্গলবার ওই শিশুকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে ফুঁসলিয়ে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে শিশুটি দৌড়ে পালিয়ে নিজ বাড়িতে ফিরে ঘটনাটি তার চাচিকে বলে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ইউনুসকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ইউনুসকে আটক করে উপজেলা ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিদুজন আটকআখাউড়া উপজেলার সেনারবাদী সীমান্ত এলাকা থেকে গতকাল বুধবার সকালে দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক দুজন হলেন ব্রাহ্মণবাড়িয়ার মৌড়াইল গ্রামের ঝন্টু দাস (২২) ও রাজকুমার দাস (২৫)। বিজিবি সূত্র জানায়, তাঁরা দুজনই অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়ে ফিরে আসার পথে আটক হন। তাঁদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা হয়েছে। আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিক্রীড়া প্রতিযোগিতাবাংলাদেশ ইন্টারন্যাশন্যাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল রেজানুর রহমান খান, পিএসসি, এরিয়া কমান্ডার, হেড কোয়ার্টার্স, লজিস্টিক এরিয়া। বিশেষ অতিথি ছিলেন বেগম ইসমত রেজা। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে আকর্ষণীয় কুচকাওয়াজ, শারীরিক কসরৎ ও নাচ-গান হয়। বিষয়ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।