সংক্ষেপে সারাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃদ্ধ খুন মংলা শহরতলির সেন্টপলস স্কুলসংলগ্ন কাইনমারী ব্রিজে গতকাল সোমবার বিকেলে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের ছুরিকাঘাতে কিরণ হালদার (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। কিরণ হালদারের ছেলে দীপক হালদার বলেন, জমিজমাসংক্রান্ত বিরোধের কারণে তাঁকে হত্যা করা হয়েছে। মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনীর উল গিয়াস বলেন, এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি দিয়ে থানায় মামলা হয়েছে। হত্যার কারণ ও হত্যাকারীদের খুঁজে বের করার পদক্ষেপ নেওয়া হয়েছে। মংলা (বাগেরহাট) প্রতিনিধি মাথায় আলকাতরা পটুয়াখালীর বাউফলে গতকাল সোমবার দলীয় কোন্দলের জের ধরে ছাত্রদল নেতা মহিবুর রহমানের (২০) মাথা ন্যাড়া করে আলকাতরা মেখে বাজারে ঘোরানো হয়েছে। ছাত্রদল সূত্রে জানা গেছে, ধূলিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটির সভাপতির পদ নিয়ে ইলিয়াস ও মহিবুর রহমানের মধ্যে কোন্দল আছে। বাজারে মহিবুর রহমানকে একা পেয়ে ইলিয়াস এ কাজ করেন। ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার মৃধা ঘটনার সত্যতা স্বীকার করেন। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি কাঠ-কয়লার জরিমানাপিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় চান্দুখালী ও হোতখালী গ্রামের জনবসতিপূর্ণ এলাকায় অবৈধভাবে কাঠ-কয়লা তৈরির কারখানা গড়ে তোলার অভিযোগে দুই ব্যক্তিকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী হাকিম রবিউল ইসলাম গতকাল সোমবার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। রবিউল ইসলাম প্রথম আলোকে জানান, চান্দুখালী গ্রামের কয়লা তৈরির কারখানার মালিক আবদুস সত্তার ও শ্রমিক আরিফ হোসেনকে এ জরিমানা করা হয়। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি