সংক্ষেপে সারাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহযশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামে গতকাল পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর (১২) শ্বশুরবাড়ি যাওয়া বন্ধ করেছেন ইউএনও সিফাত মেহনাজ। বিয়ে বন্ধ করতে তিনি অভয়নগর থানার এসআই মামুন রহমানকে নিয়ে মেয়েটির বাড়িতে যান। কিন্তু গত সপ্তাহে গোপনে বিয়ে দেওয়া হয়েছে জানতে পেরে মেয়েটির মা-বাবার কাছ থেকে তাকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত শ্বশুরবাড়ি পাঠাতে পারবে না মর্মে লিখিত মুচলেকা আদায় করেন তিনি।  যশোর প্রতিনিধি।চিত্রাঙ্কন প্রতিযোগিতাময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সকালে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের করিডরে বিশ্ববিদ্যালয়ের শিশু-কিশোর কাউন্সিলের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে দেড় শতাধিক শিশু-কিশোর অংশ নেয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা মো. সুলতান উদ্দিন ভূঞা।  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংবাদদাতা। মাদকসহ আটকদিনাজপুরের বিরামপুর থানা পুলিশ ও বিজিবি সদস্যরা পৃথক দুটি ঘটনায় মাদক সেবন ও মাদক বহনের দায়ে চার যুবককে আটক করেছেন। তাঁদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে গাঁজা সেবনের সময় খোকন ও সেলিম নামের দুই যুবককে আটক করা হয়। অপরদিকে গত বুধবার বিজিবি বিরামপুরের চণ্ডীপুর গ্রাম থেকে ৮৩ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী নুরুজ্জামান ও সোহেল রানাকে আটক করেন।  বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।