প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধের শুরুতে সিলেটে চিকিৎসাধীন অবস্থায় শহীদ হন চিকিৎসক শামসুদ্দিন আহমদ। তাঁর নামে পারিবারিকভাবে গঠিত হয় ‘শহীদ ডা. শামসুদ্দিন ট্রাস্ট’। এই ট্রাস্টের মাধ্যমে এ বছর সিলেটের প্রয়াত ১১ জন বিশিষ্ট ব্যক্তির চালু করা হয়েছে শিক্ষাবৃত্তি ‘আলোকিত ১১’। গতকাল রোববার সকালে সিলেট সরকারি মহিলা কলেজ মিলনায়তনে এই বৃত্তি দেওয়া হয়। বিভিন্ন শ্রেণিতে অধ্যয়নরত ২৭ জন ছাত্রী ১১ হাজার টাকা করে বৃত্তি পেয়েছেন। এ ছাড়া মহিলা কলেজের দুই শিক্ষককে বিশেষ সম্মাননা দিয়েছে ট্রাস্ট। ট্রাস্টের সভাপতি খন্দকার মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নজরুল হক চৌধুরী।