সংখ্যালঘু-অধ্যুষিত ২১টি ভোটকেন্দ্র্রে কড়া নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা জেলার দেবীদ্বার, লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার সংখ্যালঘু-অধ্যুষিত ২১টি ভোটকেন্দ্রে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার জেলার ওই তিন উপজেলা পরিষদের ভোটগ্রহণ হবে।

নির্বাচন কমিশন ও প্রশাসন সূত্রে জানা গেছে, দেবীদ্বার উপজেলার বরকামতা, গুনাইঘর, সাহারপাড়, সাইতলা, বড়শালঘর, ভানী, নবীয়াবাদ ও আশরা এলাকায় বিপুলসংখ্যক হিন্দু জনগোষ্ঠী রয়েছে। ওই এলাকার ভোটাররা বরকামতা, গুনাইঘর উত্তর ও দক্ষিণ, সূর্যপুর, সাইতলা, বড়শালঘর, ভানী, নবীয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়শালঘর ইউএম আহমদ উচ্চবিদ্যালয়, নবীয়াবাদ উচ্চবিদ্যালয় ও আশরা স্বল্পব্যয়ী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

লাকসাীমের বাকই, দাসপাড়া, যোগীপাড়া, তেলীপাড়া, নুরপুর, লাকসাম পৌরসভা ও বিজরা এলাকায় হিন্দুদের সংখ্যা বেশি। ওই এলাকার ভোটাররা লাকসাম পাইলট উচ্চবিদ্যালয়, বিজরা রহমানিয়া চিরসবুজ উচ্চবিদ্যালয় এবং বাকই, নরপাটি, দিঘিরপাড় ও নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। মনোহরগঞ্জের মইসাতুয়া, আমতলী, লক্ষণপুর ও কান্দিরপাড়ে সংখ্যালঘু-অধ্যুষিত চারটি ভোটকেন্দ্র রয়েছে।