সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধ দিবস ১৯ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন সংশোধন করে দ্রুত নতুন আইন করে তা সংসদের আগামী অধিবেশনে পাস করার দাবি জানানো হয়েছে। পরিষদ আগামী ১৯ নভেম্বর সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধ দিবস পালনের ঘোষণা দিয়েছে।গতকাল শনিবার পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংশোধিত আইনে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থকে গুরুত্ব দেওয়ার দাবিও করা হয়। পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত এর আগে ঘোষিত সাত দফা প্রস্তাবের আলোকে আইন সংশোধনের দাবি করেন। সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য কাজল দেবনাথ, পরিমল গুহসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।