সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে নাটোরে বন্ধুসভার মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দশম জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে প্রথম আলো নাটোর বন্ু্লসভা গতকাল বুধবার সকালে শহরের প্রেসক্লাব এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে।
নির্যাতনবিরোধী ব্যানার ও ফেস্টুন নিয়ে বন্ধুসভার সদস্যরা বেলা ১১টায় শহরের কানাইখালী প্রেসক্লাব এলাকায় মানববন্ধন শুরু করেন। বন্ধুসভার সদস্যদের সঙ্গে যোগ দেন নাটোর সরকারি সিরাজ-উদ-দৌলা কলেজ, দিঘাপতিয়া এম কে ডিগ্রি কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থী ও শিক্ষকেরা।