সংখ্যালঘু ভোটাররা হবেন নিয়ামক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁশখালী পৌরসভা নির্বাচন থেকে গত শনিবার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আক্তার হোসেন সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। ফলে এখানে এখন আওয়ামী লীগের একক প্রার্থী শেখ ফখরুদ্দিন। আক্তার হোসেন সরে দাঁড়ানোর পর বিএনপির ঘাঁটিখ্যাত বাঁশখালী পৌর নির্বাচনের দৃশ্যপটও কিছুটা বদলে গেছে। ভোটারদের সঙ্গে কথা বলে গেছে, এখন দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।জানা গেছে, বাঁশখালী পৌরসভায় মোট ২০ হাজার ৮৬৬ জন ভোটার, যার মধ্যে ছয় হাজারের বেশি সংখ্যালঘু ভোট। তারাই হবেন ফলাফল নির্ধারণের মূল নিয়ামক বিগত কয়েকটি নির্বাচনে পৌর এলাকায় ভোটের হিসাবে বিএনপি ও আওয়ামী লীগ প্রায় সমান ছিল। অবশ্য বিগত সংসদ নির্বাচনে বিএনপিদলীয় সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী এগিয়েও ছিলেন। তাই এবারও বিএনপি জয় নিয়ে কিছুটা আশাবাদী। দলীয় প্রার্থী কামরুল ইসলাম হোসাইনীর পক্ষে শুরু থেকে মাঠে আছেন জাফরুল ইসলাম। কামরুল ইসলাম বর্তমান পৌর মেয়র।গত শনিবার সন্ধ্যায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বাঁশখালী এসে বিদ্রোহী প্রার্থীকে সরে দাঁড়ানোর ব্যবস্থা করেন। তিনি দুই প্রার্থীকে এক মঞ্চে এনে বিরোধ নিরসন করেন।আক্তার হোসেন প্রথম আলোকে বলেন, ‘দলের স্বার্থে আমি ফখরুদ্দিনকে সমর্থন দিয়েছি। তবে আমার জন্য এত দিন যাঁরা কাজ করেছেন, তাঁদের কাছে আমি কিছুটা লজ্জিত। তাই আমি প্রকাশ্যে ফখরুদ্দিনের পক্ষে নামতে পারছি না।’ফখরুদ্দিন আগের বারও পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তৃতীয় হয়েছিলেন। বিএনপির প্রার্থী কামরুল ইসলাম হোসাইনী সেবার প্রায় এক হাজার ২০০ ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন আওয়ামীলীগের নূর হোসেনকে। নূর হোসেন বর্তমানে উপজেলা ভাইস চেয়ারম্যান।ফখরুদ্দিন বলেন, ‘আক্তার সরে দাঁড়ানোয় আওয়ামী লীগের অবস্থান ভালো হয়েছে। এ ছাড়া সংখ্যালঘু ভোটার আছে অনেক। তাঁদের ভোট আমি পাব। সুষ্ঠু নির্বাচন হলে আমি জিতব।’সংখ্যালঘু ভোটের ব্যাপারে আশাবাদী কামরুলও। সংখ্যালঘু ভোটাররা ফলাফল নির্ধারণে নিয়ামক হবে উল্লেখ করে তিনি বলেন, ‘গত নির্বাচনেও আমি সংখ্যালঘুদের ভোট পেয়েছিলাম। এবারও পাব।’ তবে বিএনপির প্রার্থী স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, যেসব কেন্দ্রে ভোটার বেশি, সেখানে বুথ কম দেওয়া হয়েছে। বিশেষ করে বিএনপি-অধ্যুষিত ভোটকেন্দ্রে এটা করা হয়েছে।সহকারী প্রিসাইডিং কর্মকর্তা শফিকুর রহমান বলেন, ‘বুথ কম হলেও আমরা গোপন কক্ষের সংখ্যা বাড়িয়ে দেব, যাতে দ্রুত ভোট দিয়ে ভোটাররা বের হয়ে যেতে পারেন।’