সংখ্যালঘু হামলা ও জমি দখলের ঘটনায় নেওয়া ব্যবস্থা সম্পর্কে জানতে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের সাংসদ দবিরুল ইসলামের ছেলে মাজহারুল ইসলাম ওরফে সুজন ও তাঁর বাহিনীর সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও জামি দখলের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী ব্যবস্থা নিয়েছে, তা জানতে চেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আজিমুদ্দিন বিশ্বাসের স্বাক্ষরিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এ বিষয়ে জানতে চাওয়া হয়েছে।
প্রসঙ্গত ‘ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আতঙ্কে, সংখ্যালঘুদের জমি দখলে নেমেছেন সাংসদ’ শিরোনামে গত ২৯ জুলাই প্রথম আলোতে খবর প্রকাশিত হয়েছিল।